ইরানের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় সোমবার রাতে নতুন করে হামলা শুরু করে তারা। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এটি একদিনের মধ্যে তেহরানে ইসরায়েলের দ্বিতীয় বড় হামলার ঘটনা।
এরআগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছিলেন, তাদের বিমানবাহিনী ইরানের তিনটি প্রদেশে দেশটির সরকারে শক্ত অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।
যারমধ্যে আছে একটি সামরিক কমান্ড সেন্টার, মিসাইল উৎপাদন কেন্দ্র এবং মিসাইল মজুদ করার স্থান। এর পাশাপাশি সামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা হয়েছে ।
সূত্র: সিএনএন
এমটিআই