দুই জাহাজ জ্বালিয়ে দিলো ইরান, সব তেল বন্দর পুরোপুরি বন্ধ করে দিলো ইরাক

ছোট নৌকা দিয়ে হামলা চালিয়ে ইরাকের জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকার জ্বালিয়ে দিয়েছে ইরান। এ ঘটনার পর ইরাক তাদের সব তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবে বাণিজ্যিক বন্দর সচল আছে।
আজ বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরাকের জলসীমায় থাকা দুটি বিদেশি ট্যাংকারে হামলা চালায় ইরান। তাদের হামলায় ট্যাংকারগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। এ ঘটনায় অন্তত একজন নাবিক প্রাণ হারিয়েছেন।
ইরাকের বন্দর কোম্পানির মহাপরিচালক ফারহান আল-ফারতোসি জানিয়েছেন, ইরাকে জলসীমায় চলার সময় জাহাজ দুটিতে এ ঘটনা ঘটে।
তিনি প্রথমে জানান, “ইরাকের তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে অজ্ঞাত হামলা হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন লেগে যায়।”
পরবর্তীতে তিনি জানান, বিস্ফোরক বোঝাই ইরানের ছোট নৌকা দিয়ে এ হামলা চালানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্যা সান
এমটিআই