লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

লেবাননে দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
গত ২ মার্চ ইরানের সমর্থনে প্রথম ইসরায়েলে রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭ জনে পৌঁছেছে। যারমধ্যে ৯৮ শিশু এবং ৬২ জন নারী।
অপরদিকে আহত হয়েছেন ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে শিশু ৩০৪ জন। আর নারী ৩২৮ জন।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি
এমটিআই