• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২০:০৩
অ+
অ-
রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা সত্ত্বেও তেহরান এবং অন্যান্য শহরে কুদস দিবসের স্মরণে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন / ছবি- সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আয়োজিত বার্ষিক আল-কুদস দিবসের মিছিলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক নারীর নিহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে মুখরিত ফেরদৌসী চত্বরে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও, প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে, ইসরায়েল ওই এলাকা খালি করার হুমকি দেয়। হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার ফলে ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে এক নারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, আল জাজিরা অ্যারাবিক তেহরানে বিক্ষোভকারীদের একটি সমাবেশের মাত্র কয়েক মিটার দূরে বিমান হামলার খবর দিয়েছে। তবে, হামলাটি ঠিক কোথায় হয়েছে বা এতে আরও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

dhakapost
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে কুদস দিবসের সমাবেশের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কাছাকাছি বোমা বিস্ফোরণ সত্ত্বেও ইরানিরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন / ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা সত্ত্বেও তেহরান এবং অন্যান্য শহরে কুদস দিবসের স্মরণে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা ‘ইসরায়েল নিপাত যাক’ এবং ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন। তারা ইরানের পতাকা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের ছবি বহন করছিলেন এবং জেরুজালেম ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করছিলেন।

বিজ্ঞাপন

তেহরানের সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানিসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। লারিজানি দাবি করেন, ইসরায়েল ভয়ের কারণে কুদস দিবসে বোমা ফেলছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ইসরায়েল ভয়ের কারণে কুদস দিবসে বোমা ফেলছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত নন যে ইরানিরা একটি শক্তিশালী, সচেতন এবং সংকল্পবদ্ধ জাতি।’

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি জানান, এই সমাবেশ কেবল ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ছিল না, বরং এটি ছিল দেশে চলমান হামলার প্রতি ইরানিদের ক্ষোভ প্রকাশের একটি মুহূর্ত। তিনি বলেন, ‘এটি একটি দ্বিবিধ বার্তা... এই প্রদর্শনীতে যোগদানকারী মানুষের মধ্যে তীব্র আবেগ কাজ করছে কারণ দেশটি আমেরিকান এবং ইসরায়েলিদের হামলার শিকার হচ্ছে।’

dhakapost
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষ্যে ইরানের দৃঢ় ও সাহসী জনগণের পাশে থাকতে পেরে তিনি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছেন / ছবি- সংগৃহীত

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আল-কুদস দিবস পালন করে আসছে। বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এই দিনটি ঘোষণা করেছিলেন, যা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইসরায়েলি দখলের বিরোধিতার প্রতীক হিসেবে পালিত হয়।

এবার যুদ্ধ সত্ত্বেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণকে বিপুল সংখ্যায় রাস্তায় নেমে শত্রুদের হতাশ করার আহ্বান জানিয়েছিলেন। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮,৫৫১ জন আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা।

এমএআর/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলআমেরিকাডোনাল্ড ট্রাম্পযুদ্ধবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

‘ইঁদুরের মতো লুকিয়ে আছে ইরানি নেতৃত্ব’, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

‘ইঁদুরের মতো লুকিয়ে আছে ইরানি নেতৃত্ব’, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’