• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মার্কিন রি-ফুয়েলিং বিমান ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র জোটের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৮:১৫
অ+
অ-
মার্কিন রি-ফুয়েলিং বিমান ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র জোটের

ইরাকে বিধ্বস্ত মার্কিন প্রতিরক্ষা বাহিনীর রি-ফুয়েলিং উড়োজাহাজ ইউএস কেসি-১৩৫ ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গতকাল বিমানটি ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টা পর এই দাবি করেছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।

আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। একটি রি-ফুয়েলিং বিমানে পাইলট এবং কো-পাইলট-সহ তিন থেকে চারজন ক্রু থাকে। গতকাল বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর একটি কেসি-১৩৫স্টার্টোট্যাংকার রি-ফুয়েলিং বিমান। উড়োজাহাজটিতে ৫ জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)-এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অবশ্য হামলার কারণে বিমান ভূপাতিত হওয়ার তথ্য নাকচ করা হয়েছে। সেন্টকোমের বিবৃতিতে বলা হয়েছে, কোনো প্রকার হামলার কারণে বিমানটি ভূপাতিত হয়নি।

বিজ্ঞাপন

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরাকযুক্তরাষ্ট্রইরানের খবরযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, দুই সেনা আহত

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, দুই সেনা আহত

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে যা জানা গেছে

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে যা জানা গেছে