• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
হরমুজ প্রণালী আটকে রেখেছে ইরান

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৬:৫১
অ+
অ-
রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়ার শঙ্কায় পড়ে বিশ্ব।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলা করতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার যেসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাধা ছাড়াই বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক এ সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়।

বিজ্ঞাপন

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলরাশিয়াযুদ্ধবিশ্ব সংবাদতেলের বাজার দরযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন ছয় সেনা

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন ছয় সেনা

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আবারও মিসাইল নিক্ষেপ

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আবারও মিসাইল নিক্ষেপ

ইরানের ক্লাস্টার মিসাইল যেভাবে ইসরায়েলি প্রতিরক্ষাকে চ্যালেঞ্জে ফেলেছে

ইরানের ক্লাস্টার মিসাইল যেভাবে ইসরায়েলি প্রতিরক্ষাকে চ্যালেঞ্জে ফেলেছে