• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৫:৫২
অ+
অ-
ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’য় হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এ ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”

“আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করতে সর্বোচ্চ ত্যাগস্বীকারের জন্য প্রস্তুত আছে।”

গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজন করে ভারত। ৭০টিরও বেশি দেশ এই মহড়ায় নিজেদের একটি /একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। এসেব দেশের মধ্যে ছিল ইরানও। নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-কে নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল ইরানের নৌবাহিনী।

বিজ্ঞাপন

মহড়া শেষে ইরানে ফিরে আসার সময় শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনী টর্পেডো হামলায় ধ্বংস হয়ে যায় আইআরআইএস দেনা এবং জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল শুক্রবার এসব মরদেহ তেহরানকে ফেরত দিয়েছে কলম্বো।

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরযুদ্ধমধ্যপ্রাচ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান ইরানেরআমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের