ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় হামলা চালানোর হুমকি ইসরায়েলের

ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ সময় সোমবা মধ্যরাতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের আরও কয়েক হাজার স্থাপনায় হামলা বাকি আছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর তৃতীয় সপ্তাহে পা দিয়েছে এ সংঘাত। এরমধ্যেই এ তথ্য জানাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
তাদের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “আমাদের কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ইরানে আমাদের লক্ষ্যবস্তু করার মতো হাজার হাজার স্থাপনা এখনও বাকি আছে এবং আমরা প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছি।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিজ্ঞাপন
এমটিআই