ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।
ভারতীয় হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া বৈঠকে তারা দুই দেশের মাঝে পরিবহণ, জ্বালানি ও ডিজিটাল সংযুক্তি সুদৃঢ় করার উপায়সহ ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
তারা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে দুই দেশের সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ জনগণকেন্দ্রিক নানা খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।
এনআই/এমএসএ