• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ২১:৪৭
অ+
অ-
মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে মুসলিম বিশ্বের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি। মুসলিম বিশ্বের প্রতি দেওয়া ওই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজ অবস্থানে ‘‘অটল’’ রয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলো এই যুদ্ধে কার পক্ষে সেটিও জানতে চেয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান।

বিজ্ঞাপন

আক্রান্ত হওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পক্ষ থেকে ইরান আশানুরূপ সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন লারিজানি। তিনি বলেছেন, কিছু দেশ আরও এক ধাপ এগিয়ে ইরানকে তাদের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে। কারণ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ আমেরিকা ও ইসরায়েলি স্বার্থে আঘাত হেনেছে ইরান।

ইরান জোর দিয়ে বলছে, তারা কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতেই আঘাত হানছে। তবে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলের হোটেল এবং জ্বালানি স্থাপনাসহ বেশ কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে।

আরও পড়ুন
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

বিজ্ঞাপন

প্রতিবেশি বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি থাকবে আর ইরান এমন অবস্থায় ‌‌‘‘হাত গুটিয়ে বসে থাকবে এমনটা আশা করা যায় না’’ বলেও মন্তব্য করেছেন লারিজানি। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বাস্তবে আজকের এই সংঘাত একপক্ষে আমেরিকা ও ইসরায়েল, আর অন্যপক্ষে মুসলিম ইরান ও প্রতিরোধ বাহিনীগুলো মধ্যে। তাহলে আপনারা কোন পক্ষে?’’

মুসলিম উম্মাহর ঐক্যের ডাক দিয়ে লারিজানি বলেন, ইরান এই অঞ্চলে কোনও আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি বলেন, ‘‘আপনারা ভালো করেই জানেন, আমেরিকার কোনও আনুগত্য নেই এবং ইসরায়েল আসলে আপনাদেরই শত্রু।’’

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের