ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

ইরানে হামলার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, যদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা না করত তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরি করে প্রথমে এটি ইসরায়েলে ছুড়ত। এরপর টার্গেট করত মধ্যপ্রাচ্যকে।
আর এমন পারমাণবিক হামলা হলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। যেখানে কোনো কিছুই অক্ষত থাকত না।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সবাই নিহত হয়েছেন। যারা নতুন নেতা হয়েছেন তাদের তারা চেনেন না। ট্রাম্প বলেন, “আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কাদের সঙ্গে (ইরানের নেতা) কথা বলছি। কারণ আমরা কখনো তাদের ব্যাপারে শুনিনি।”
বিজ্ঞাপন
এছাড়া ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নয় বিশ্বের জন্য ভালো কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আলজাজিরা
এমটিআই