ইরান ইস্যুতে বড় ‘ফাঁদে’ পড়েছেন ট্রাম্প : সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা

ইরান ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “উত্তেজনা বৃদ্ধির ফাঁদে” পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ।
বিজ্ঞাপন
শিকাগো বিশ্ববিদ্যালয়-এর এই অধ্যাপক আজ এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে সেনা মোতায়েনের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং দীর্ঘমেয়াদি সংঘাতের দিকে গড়াতে পারে।
পেপের ভাষায়, ফাঁদটি এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু এটি ট্রাম্পকে ঘিরে ফেলছে। তিনি দাবি করেন, ট্রাম্প এখনও মার্কিন মেরিন সেনাবাহী জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের নির্দেশ দেননি, যা পরিস্থিতির গুরুত্বই নির্দেশ করে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক পাঁচ দিনের জন্য হামলা কমানোর ঘোষণা আসলে সময়ক্ষেপণের কৌশল হতে পারে। মূল লক্ষ্য হচ্ছে- মেরিন সেনাদের আগমন পর্যন্ত সময় নেওয়া।
বিজ্ঞাপন
বিশ্লেষণে পেপ সতর্ক করে বলেন, একবার মার্কিন সেনারা ইরানে পৌঁছে গেলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। তখন হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বহাল থাকলে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে এবং দাম আরও বেড়ে যেতে পারে।
‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদ’ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সামরিক সাফল্য কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে একটি শক্তিশালী দেশ আরও আগ্রাসী হয়ে ওঠে এবং ধাপে ধাপে সংঘাত বাড়তে থাকে। যা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে।
পেপের মতে, বর্তমান পরিস্থিতি ইরানের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক। এতে মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য তেল আধিপত্যবাদী শক্তি হিসেবে ইরানের প্রভাব বাড়তে পারে। যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এড়াতে চেয়েছে।
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায় হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কঠোর নীতিগত অবস্থান নিতে হবে এবং ইসরায়েল-সংক্রান্ত সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে।
এসএইচএ