আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাত হতে পারে বলে সতর্কতা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক। শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তো নেই-ই, তাদের কাছে যে তথ্য আছে, সেটি থেকে জানা যাচ্ছে, সংঘাত আরও বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “বিভিন্ন কারণে আমি বিশ্বাস করি এবং আমাদের মিত্রদের কাছ থেকে যে তথ্য আমি পেয়েছি, সেটির ওপর ভিত্তি করে বলছি, আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার সম্ভাবনা নেই। উল্টো, নতুন আরেকটি সংঘাত হতে পারে।”
ন্যাটো সদস্যভুক্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী এমন সময় এ মন্তব্য করলেন, যখন আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালাতে পারে। যদিও পোলিশ প্রধানমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করেননি। তবে তার এ বক্তব্য থেকে বোঝা যায়, মধ্যপ্রা্চ্যের উত্তেজনা কয়েকদিন পর আরও অনেক বেশি বাড়বে।
সূত্র: রয়টার্স
বিজ্ঞাপন
এমটিআই
