দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার তথ্য দিয়েছে ইরান। তবে এটি অস্বীকার করেছে ইউক্রেন। দেশটি বলেছে, ইরান এ ব্যাপারে মিথ্যাচার করেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) ইরানের সেনাবাহিনী জানায়, তাদের সেনারা দুবাইয়ে হামলা চালিয়ে ড্রোন বিধ্বংসী ডিপো ধ্বংস করে দিয়েছে। যেটি মার্কিন সেনাদের সহায়তা করত।
ইরানের এ দাবি অস্বীকার করে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, “এটি একটি মিথ্যাচার, আমরা এ দাবি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। ইরান সরকার প্রায়ই এ ধরনের অপতথ্যমূলক ক্যাম্পেইন চালায়।”
বিজ্ঞাপন
এদিকে ড্রোন বিধ্বংসী ডিপো ধ্বংসের তথ্য জানিয়ে ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছিল, “সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।”
সূত্র: আলজাজিরা
এমটিআই
