বিজ্ঞাপন

বললেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

বোমা দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করব

অ+
অ-
বোমা দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করব

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চায়। কিন্তু যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানে সাথে বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ।

বিজ্ঞাপন

এছাড়া ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটি ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ী হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের ওপর বোমা হামলা ও একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে, তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি না করলে হামলা অব্যাহত রাখা হবে। এমনকি আলোচনাকে সুযোগ দিতে আক্রমণ একটুও বন্ধ করা হবে না।

সংবাদ সম্মেলনে ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, প্রয়োজন হলে সেনা পাঠানো হবে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হবে না।

বিজ্ঞাপন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলাচল করছে। এরজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

তবে হরমুজ দিয়ে আরও বেশি জাহাজ চলাচলে বিশ্বকে এগিয়ে আসতে বলেছেন হেগসেথ। তিনি প্রশ্ন করেন, যুক্তরাজ্যের নৌবাহিনী এখন কোথায়? তারা কেন হরমুজ খোলায় সহায়তা করতে আসছে না।

চলমান যুদ্ধে ইরানকে রাশিয়া ও চীন যে সহায়তা করছে সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই