দখলদার ইসরায়েলে ইরানের ওষুধ কোম্পানিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এ হামলার জবাব দেওয়া হবে। আরাগচি মনে করিয়ে দিয়েছেন, ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ নিরস্ত্র নয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের এসব অপরাধের কঠোর জবাব দেবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাগচি লিখেছেন, “ইসরায়েলের যুদ্ধাপরাধীরা এখন প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ওষুধ কোম্পানিতে বোমা হামলা চালাচ্ছে। তাদের মতলব এখন পরিষ্কার।”
“কিন্তু এই যুদ্ধাপরাধীরা একটি বিষয় ভুল করছে যে, তারা নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”
বোমা দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করব : যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চায়। কিন্তু যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানে সাথে বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ।
এছাড়া ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটি ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ী হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের ওপর বোমা হামলা ও একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে, তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি না করলে হামলা অব্যাহত রাখা হবে। এমনকি আলোচনাকে সুযোগ দিতে আক্রমণ একটুও বন্ধ করা হবে না।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, প্রয়োজন হলে সেনা পাঠানো হবে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হবে না।
সূত্র: আলজাজিরা
এমটিআই
