ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে যে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা উড়িয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের সরকারি এক কর্মকর্তা তেহরানের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
তেহরান থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি আলি হাশেম বলেছেন, আমরা একজন ইরানি কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি তেহরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
এর আগে, মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছিলেন, ইরান কোনও সাময়িক যুদ্ধবিরতি খুঁজছে না, বরং এই যুদ্ধের স্থায়ী অবসান চায়।
বিজ্ঞাপন
শুরু থেকেই এই অবস্থানে অনড় রয়েছে ইরান। দেশটি বারবার বলছে, অন্তত ছয় মাসের একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে তেহরান।
তেহরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সাধারণ যুদ্ধবিরতি কোনও স্বার্থরক্ষা করবে না। কারণ এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং যেকোনও সময় আবারও হামলা শুরু করতে পারবে। তাই ইরান যা চাইছে, তা হলো এই যুদ্ধের চূড়ান্ত এবং স্থায়ী সমাপ্তি।
এদিকে, বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!’’
সূত্র: আল জাজিরা।
এসএস
