বিজ্ঞাপন

ট্রাম্পকে চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ

অ+
অ-
ট্রাম্পকে চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখারও অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

তার মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা বেশ আশাব্যঞ্জক এবং একে সফল হওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শাহবাজ শরিফের লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।’

তিনি তেহরানকেও এই দুই সপ্তাহ ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধের চূড়ান্ত অবসান নিশ্চিত করতে আমরা সব যুদ্ধরত পক্ষকে দুই সপ্তাহের জন্য সর্বত্র যুদ্ধবিরতি পালনের আহ্বান জানাচ্ছি।’

এএমকে