বিজ্ঞাপন

পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের হাতে, জবাব আসবে শিগগিরই

অ+
অ-
পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের হাতে, জবাব আসবে শিগগিরই

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বৃদ্ধি ও হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে এবং একই সময়ে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার জন্য ইরানকে আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ট্রাম্পকে এই ‘প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে একটি প্রতিক্রিয়া জানানো হবে।

এএমকে