বিজ্ঞাপন

যুদ্ধ শুরুর পর প্রথমবার সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

অ+
অ-
যুদ্ধ শুরুর পর প্রথমবার সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান প্রতিশোধ হিসেবে সৌদিসহ উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এতে টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোতে। পরবর্তীতে বাণিজ্যিক অবকাঠামোতেও হামলা চালায় তেহরান।

টেলি আলাপের ব্যাপারে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, উত্তেজনা কমানোর উপায় এবং বর্তমান পরিস্থিতির সার্বিক অগ্রগতি নিয়ে ফোনে আলোচনা হয়েছে।”

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। এরপর দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে সম্মত হন। এ আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

বিজ্ঞাপন

এ আলোচনায় যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

 এক্সবার্তায় মোঘাদাম বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

এমটিআই