বিজ্ঞাপন

জড়িত ইরানি হ্যাকিং গ্রুপ

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

অ+
অ-
ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান জেনারেল হারজি হালেভির ব্যক্তিগত একাধিক ডিভাইস হ্যাক করেছে ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তারা তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। গ্রুপটি বলেছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও হ্যাক করতে সমর্থ হয়েছেন তারা। এসব ছবি-ভিডিও হালেভি অত্যন্ত গোপন বৈঠকে ধারণ করেছিলেন।

হান্দালা বলেছে, “আপনাদের (ইসরায়েলের) সব গোপন অবকাঠামো, ক্রাইসিস রুম, মানচিত্র এবং কমান্ড সেন্টারের অত্যন্ত ছোট বিস্তারিত তথ্যও আমাদের কাছে দীর্ঘ সময় ধরে একটি খোলা বইয়ের মতো।”

হ্যাকার গ্রুপটি হালেভির একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তিনি মিলিটারি ঘাঁটিতে ঘুরছেন, বৈঠক করছেন এবং অফিসে ব্যায়ামও করছেন।”

বিজ্ঞাপন

এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও পরিবারের ছবিও প্রকাশ করেছে হান্দালা। যারমধ্যে একটি ছবিতে দেখা গেছে তিনি তার স্ত্রীর সঙ্গে বসে আছেন। এগুলোর পাশাপাশি হালেভির কিছু আইডি কার্ডেরও ছবিও ফাঁস করেছ হ্যাকিং গ্রুপটি।

ইসরায়েলের সাবেক এ সেনাপ্রধান অত্যন্ত বিতর্কিত। গাজায় তার প্রত্যক্ষ নির্দেশে গণহত্যা হয়েছে। তার নির্দেশে গাজাবাসীর ওপর গণহারে বোমা হামলা, বেসামরিকদের ওপর হামলা হয়েছে। এতে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।

হান্দালা এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত সাকেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চিফ অব স্টাফের তথ্যও হাতিয়ে নিয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই