বিজ্ঞাপন

বললেন ক্ষুব্ধ ট্রাম্প

ওয়াদা করেও হরমুজ খুলেনি ইরান, ভালো হবে তারা খুলে দিলে

অ+
অ-
ওয়াদা করেও হরমুজ খুলেনি ইরান, ভালো হবে তারা খুলে দিলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওয়াদা করেছিল। কিন্তু তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি খোলেনি তারা। ট্রাম্প হুমকি দিয়েছেন, নিজেদের ভালোর জন্য যেন ইরান হরমুজ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইরান হরমুজ খুলে দেওয়ার কথা দিয়েছিল। কিন্তু জেনেশুনেও তারা এটি খুলেনি। যা পরো বিশ্বজুড়ে অনেক মানুষের মধ্যে অস্থিরতা, অস্বস্তি এবং কষ্ট তৈরি করেছে। তারা যেমনটি ওয়াদা করেছিল, তারা যেন দ্রুত আন্তর্জাতিক এ সমুদ্রপথটি খুলে দেয়।”

এছাড়া গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া আলোচনা নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন ইসলামাবাদে দীর্ঘ ২০ ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনাটি ভালোও হয়েছে। কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্খা বাদ না দেওয়ায় এটি ভেস্তে গেছে।

এমটিআই