বিজ্ঞাপন

হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের

হরমুজ নিয়ে কোনো ভুল করলে শত্রুরা কঠিন মরণফাঁদে আটকা পড়বে

অ+
অ-
হরমুজ নিয়ে কোনো ভুল করলে শত্রুরা কঠিন মরণফাঁদে আটকা পড়বে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইরানের হাতে রয়েছে এবং শত্রুরা যদি এটি কোনো ভুল করে তাহলে কঠিন মরণফাঁদে আটকা পড়বে। রোববার (১২ এপ্রিল) এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিজ্ঞাপন

এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ঘোষণা দেন। এরপরই বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এমন সতর্ক বার্তা এলো।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় বিপ্লবী গার্ড বলেছে, “হরমুজে সব ধরনের জাহাজ চলাচল… আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শত্রুরা যদি কোনো ভুল করে তাহলে হরুমুজে মরণফাঁদে আটকা পড়বে।”

হরমুজ অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পেরআটকানো হবে ইরানকে টোল দেওয়া জাহাজ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাদের নৌবাহিনী এ মুহূর্ত থেকে হরমুজকে অবরুদ্ধ করবে। এছাড়া যেসব জাহাজ হরমুজ পার হতে ইরানকে টোল দিয়েছে সেসব জাহাজ শক্তি প্রয়োগ করে আটকানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইরানকে টোল দেওয়া জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় চলতে দেওয়া হবে না।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, “এ মুহূর্ত থেকে কার্যকর, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করবে। আমরা ‘সব জাহাজ বের হওয়া এবং সব জাহাজ প্রবেশের’ সুযোগ পাবে এমন বিষয় চাই। কিন্তু ইরান এটি হতে দেয়নি সেখানে মাইন থাকার কথা বলে। হরমুজের কোন জায়গায় মাইন আছে, সেটি ইরানিরা ছাড়া আর কেউ জানে না। এটি বিশ্ব চাঁদাবাজি। আর বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতারা চাঁদাবাজির শিকার হবে না।”

সূত্র: আলজাজিরা

এমটিআই