ইরান ও ওমানের পাশ দিয়ে বইয়ে চলা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হরমুজ প্রণালিকে ব্যবহার করে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি আদায় করে নিতে চাচ্ছে। বর্তমানে তাদের কাছে দাবি আদায়ের একটি মাত্র উপায়ই আছে। কিন্তু তারা যেন এটি আর করতে না পারে সেজন্য হরমুজ অবরুদ্ধ করা হবে। সেখান দিয়ে কোনো জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না আবার বেরও হতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান হরমুজ থেকে কোনো টোল নিতে পারবে না। এছাড়া ইরানের বন্ধুপ্রতীম দেশ ভারত ও চীন সুবিধা পাবে, অন্য দেশগুলো হরমুজ দিয়ে কোনো পণ্য আনতে পারবে না সেটিও হবে না।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে দীর্ঘ এক পোস্ট করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, “এ মুহূর্ত থেকে কার্যকর, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করবে। আমরা ‘সব জাহাজ বের হওয়া এবং সব জাহাজ প্রবেশের’ সুযোগ পাবে এমন বিষয় চাই। কিন্তু ইরান এটি হতে দেয়নি সেখানে মাইন থাকার কথা বলে। হরমুজের কোন জায়গায় মাইন আছে, সেটি ইরানিরা ছাড়া আর কেউ জানে না। এটি বিশ্ব চাঁদাবাজি। আর বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতারা চাঁদাবাজির শিকার হবে না।”
“যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে আমি সেসব জাহাজকে আটকাতে বলেছি। যারা অবৈধ টোল দিবে তারা সমুদ্রে চলতে পারবে না।”
বিজ্ঞাপন
“ইরানিরা হরমুজে যেসব মাইন স্থাপন করেছে আমরা সেগুলো ধ্বংস করব। ইরানের যেসব জাহাজ আমাদের অথবা সাধারণ জাহাজের দিকে গুলি ছুড়বে, তাদের নরকে পাঠানো হবে।”
ট্রাম্প আরও লিখেছেন, “এই পরিস্থিতির অবসান কীভাবে ঘটানো যায় সেটি ইরান ভালো করে জানে। শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমের কারণে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের বিমানবিধ্বংসী রাডারগুলো অকার্যকর, খোমেনিসহ অন্যান্য নেতারা নিহত হয়েছে।”

সূত্র: এক্সিওস
এমটিআই