চলমান যুদ্ধের মাঝেই বৈঠকে বসছে ইসরায়েল এবং লেবানন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও বৈঠকে অংশ নেবেন। লেবানন-ইসরায়েল বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও।
বিজ্ঞাপন
বৈঠকে মার্কো রুবিও'র অংশ নেওয়ার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকটি হবে। বৈঠকে ইসরালের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রদূত নাদা হামাদেহ। মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে আলোচনায় বসবেন তারা।
এই বৈঠকের লক্ষ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো, যেখানে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান ও স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। তবে এই অভিযানের কারণে লেবাবনের ফলে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এই বাস্তুচ্যুতদের অধিকাংশই বেসামরিক।
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত ও ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল সোমবার হিজবুল্লা নেতা নাঈম কাশেম লেবাননের সরকারের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পথে যাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
এদিকে, ইসরায়েল ও লেবাননের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটায় রুবিও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি'র সঙ্গেও বৈঠক করবেন।
সূত্র : বিবিসি
বিজ্ঞাপন
এসএমডব্লিউ
