ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করতে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
গতকাল সোমবার অবরোধ শুরু হওয়ার পর ইরানের বন্দর থেকে আসা ছয়টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সেন্ট্রাল কমান্ড।
এক বিবৃতিতে তারা বলেছে, “ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর আরোপকৃত অবরোধে ১০ হাজারেরও বেশি সেনা এবং ১২টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। ইরানের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার চেষ্টা করা ‘যেকোনো দেশের’ জাহাজের ক্ষেত্রেই এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।”
“অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় একটি জাহাজও মার্কিন অবরোধ ভেদ করতে পারেনি। ওমান উপসাগরে থাকা ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।”
বিজ্ঞাপন
সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, হরমুজে জাহাজ চলাচলে তারা এখন সহায়তা করছে। তবে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করছে নাকি অন্যভাবে সহায়তা করছে সেটি স্পষ্ট করেনি তারা।
সূত্র: সিএনএন
এমটিআই
