বিজ্ঞাপন

বললেন ট্রাম্প

আগামী দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আবারও আলোচনা হতে পারে

অ+
অ-
আগামী দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আবারও আলোচনা হতে পারে

আগামী দুইদিনের মধ্যে ইরানের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ আলোচনাটি হতে পারে পাকিস্তানে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, “পরবর্তী দুইদিনে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী।”

গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে দুই দেশ। কিন্তু তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম

বিজ্ঞাপন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহসের ব্যাপারে ভুল ধারণা ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি ভেবেচিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেছেন, “আমি তাকে নিয়ে বিষ্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে। কিন্তু আমি ভুল ছিলাম।”

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। প্রথম থেকেই এ যুদ্ধের বিরোধীতা করেছেন মেলোনি। আর এ কারণেই প্রকাশ্যে সমালোচনা করলেন ট্রাম্প।

এরআগে পরশুদিন পোপ চতুর্দশ লিওকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পোপ লিও দুর্বল ব্যক্তি, তার আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কোনো ধারণা নেই।

পোপকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখান মেলোনি। তিনি বলেন, পোপ লিও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।

ট্রাম্পকে মেলোনির এ মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে ইতালির এ সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, “মেলোনি নিজে অগ্রহণযোগ্য। কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক আর না থাকুক সেটি নিয়ে তিনি ভাবেন না। যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে আর তারা সুযোগ পায় তাহলে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স

এমটিআই