বিজ্ঞাপন

৩৫ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ড

৩৫ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ড

অ+
অ-

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিপো বিভাগ হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড
পদের নাম: হিসাবরক্ষক
বিভাগ: ডিপো
লোকবল নিয়োগ: ৭০ জন 
শিক্ষাগত যোগ্যতা: বিকম/বিবিএস/বিবিএ পাস 

অন্যান্য শর্তাবলি

  • ডিপো ও স্টক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা
  • হিসাব রক্ষণাবেক্ষণ ও রিপোর্টিং দক্ষতা
  • কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
  • যোগাযোগ ও সমন্বয় ক্ষমতা
  • চাপের মধ্যে কাজ করার সক্ষমতা

বিজ্ঞাপন

মূল দায়িত্বসমূহ

  • নীতিমালা অনুযায়ী এরিয়া/টেরিটরি ডিপো পরিচালনা করা।
  • সেলস আউট-ইন, পণ্যের রিকুইজিশন, স্টক, স্টোর ও ডিস্ট্রিবিশন কার্যক্রম পরিচালনা করা।
  • ডিপোর সকল খরচ ও হিসাব নিয়ম অনুযায়ী পরিচালনা করা।
  • নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক বিক্রয়ের টাকা ব্যাংকিং নিশ্চিত করা।
  • প্রয়োজনীয় নথিপত্র, রেজিস্ট্রার সমূহ রক্ষণাবেক্ষণ ও দৈনিক হালনাগাদ করা।
  • কর্মীদের দৈনিক হাজিরাসহ HR & Sales Software পরিচালনা করা।
  • অফিস সরঞ্জাম, যানবাহন, আসবাবপত্রসহ সকল সম্পদ ব্যবস্থাপনা।
  • নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক রিপোর্ট সোলডিপোতে প্রেরণ করা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ডিপোতে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

বিজ্ঞাপন

কর্মস্থল: ফরিদপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালি, ভোলা, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, শেরপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও পিরোজপুর।

বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৯,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা (কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য), ব্যাচেলর আবাসন সুবিধা, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬