• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ফখরুলদের জামিন আবেদনের শুনানি করেননি আদালত

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
অ+
অ-
ফখরুলদের জামিন আবেদনের শুনানি করেননি আদালত

এজাহারনামীয় আসামি হলেও গ্রেপ্তার না দেখানোয় একাধিক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার জামিন চেয়ে আবেদন করা হয়। আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত বলেন— এসব মামলায় তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার না দেখানো পর্যন্ত জামিন আবেদন শুনানির এখতিয়ার আদালতের নেই। এ বিষয়ে তাদেরকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফিউদ্দিনের আদালত এ পরামর্শ দেন।

আরও পড়ুন

কারাতে ফেডারেশনের শিক্ষক ব্ল্যাকবেল্টধারী সেলিম শীর্ষ জঙ্গি নেতা
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় বিএনপি-জামায়াতের ৪ জনের কারাদণ্ড

জামিন আবেদন করা বাকি দুজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি ঢাকা পোস্টকে জানান, ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৯ মামলায় আমীর খসরু মাহমুদ ও ৬ মামলায় জহির উদ্দিন স্বপনের পক্ষে আমরা জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করি। এসব মামলায় তারা এজাহারনামীয় আসামি তবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, আমরা আশঙ্কা করছি— হাইকোর্ট তাদেরকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারেন। যাতে আরও দীর্ঘদিন তাদেরকে কারাগারে রাখা যায়। তাই আমরা জামিনের আবেদন করেছিলাম। তবে আদালত বলেছেন, এ পর্যায়ে শুনানি গ্রহণ ও আদেশ দেওয়ার এখতিয়ার আদালতের নেই। এখন আমরা উচ্চ আদালতে যাব।

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতবিএনপিরাজনীতিবিদগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু