• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
আদালতে আসেননি মতিউরের স্ত্রী

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
২৮ জুলাই ২০২৪, ১৮:২১
অ+
অ-
দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে করা আবেদন বাতিল করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুলাই) লায়লা কানিজ শুনানিতে উপস্থিত না হওয়ায় ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, আজ শুনানির দিন ধার্য ছিল। তবে আবেদনকারী লায়লা কানিজ আদালতে উপস্থিত হননি। এজন্য আদালত শুনানি ছাড়াই আবেদনটি বাতিল করেন। পরবর্তীতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

ছাগলকাণ্ডের সেই মতিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১৪ দিন পর প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী
দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রীর আবেদন

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

পরে গত ৩০ জুন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন লায়লা কানিজ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

২৪ জুন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং/ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মো. মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক।

বিজ্ঞাপন

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুদকএনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা