• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

স্লোগান দিয়ে হাজি সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবারও আসবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ১৭:২৪
অ+
অ-
স্লোগান দিয়ে হাজি সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবারও আসবে’

আদালতপাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবারও আসবেন।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে ওঠানো ও নামানোর সময় এমন স্লোগান দেন সোলাইমান সেলিম।

এদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক প্ল্যাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। রিমান্ড শুনানিকালে সোলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। ওঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি।

আরও পড়ুন

সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে
সাবেক এমপি মুকুল কারাগারে

বিজ্ঞাপন

তারপক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। তার ডিভিশন চেয়ে আবেদন করেন আইনজীবী। বলেন, তিনি একজন শিল্পপতি। সাবেক সংসদ সদস্য। তাকে ডিভিশন দেওয়ার প্রার্থনা করছি। আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।

এরপর সোলাইমান সেলিমকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। 

এসময় সাংবাদিকরা জানতে চান, একটা ভিডিওতে দেখা গেছে আপনি দেশের বাইরে ছিলেন। তখন সোলাইমান সেলিম বলেন, না, আমি দেশেই ছিলাম। তখন তার আইনজীবী দাবি করেন, ভিডিওটটা ফেব্রিকেটেড। হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবারও আসবে’।

বিজ্ঞাপন

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ