• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

২১ ডিসেম্বর গুলশান ক্লাবের ইজিএমে বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৬
অ+
অ-
২১ ডিসেম্বর গুলশান ক্লাবের ইজিএমে বাধা নেই

রাজধানীর গুলশান ক্লাবের ইজিএমের (এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং) ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২১ ডিসেম্বর গুলশান ক্লাবের ইজিএম হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত : হাইকোর্ট
এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের বিশেষ অডিট পাশ করতে ২১ ডিসেম্বর ইজিএম ডাকা হয়। গত ৩০ নভেম্বর এটি ডাকা হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি রফিকুল ইসলাম হেলালসহ তিন জন হাইকোর্টে আবেদন করেন। ১৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ এক মাসের জন্য ইজিএম স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ক্লাবটির সভাপতি।

বিজ্ঞাপন

এমএইচডি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ