• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
অ+
অ-
সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ফাইল ছবি

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এদিন ট্রাইব্যুনালে তিনটি আবেদনের ওপর শুনানি হয়।

প্রথম আবেদনটি ছিল উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেওয়ার বিষয়ে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

দ্বিতীয় আবেদনটি ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয়জনের বিরুদ্ধে। তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে ইতোমধ্যে কারাগারে আছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ওই আবেদনের ওপর শুনানি হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ১৭ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করা নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার
দুই পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালে
চলতি মাসে জুলাই গণহত্যা মামলার একাধিক প্রতিবেদন প্রস্তুত হবে

এ ছয়জন হলেন– সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন,  মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

তৃতীয় আবেদনটি ছিল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার। ট্রাইব্যুনাল সেটিও মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে আজ উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।

এএসএস/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআদালতগ্রেফতারঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন