• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩
অ+
অ-
উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

আরও পড়ুন

জুলাই আন্দোলনে সহিংসতা-হত্যার ভিডিও আপলোড করার আহ্বান পুলিশের
আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক : স্বরাষ্ট্র সচিব
পুলিশের নিয়োগ-পদোন্নতি-পদায়নে কমিশনের যত সুপারিশ

বিজ্ঞাপন

গত বছরের ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাইয়ে উত্তরা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। সেসময় নির্বিচারে গুলি, গ্রেপ্তারে জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারপুলিশআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালছাত্র আন্দোলনঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা