• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
ছয় মামলায় গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪
অ+
অ-
হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ৫ দিনের রিমান্ডে
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা জেলার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর কারাগারে
সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

বিজ্ঞাপন

এ ছাড়া সাভার থানার আরও ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতরিমান্ডহত্যাগ্রেফতারছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন