• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

নিশিসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮
অ+
অ-
নিশিসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা রিমান্ডে

সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিসহ ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কাউসার ও রমজান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। 

আরও পড়ুন

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার
কুয়েটে হামলা : উত্তাল ঢাবি ক্যাম্পাস, পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ
যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত

বিজ্ঞাপন

এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামিরা একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে। 

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতরিমান্ডছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন