• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? প্রশ্ন ফারুক খানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯
অ+
অ-
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? প্রশ্ন ফারুক খানের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ মামলার শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়? এদিন রিমান্ড শেষে তাকে এজলাস থেকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হয়। ফারুক খান বলেন, 'কারাগার থেকে কি স্ট্যাটাস দেবো। এটা মিথ্যা কথা। কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়?

আরও পড়ুন

খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি : বিচারক
নিশিসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা রিমান্ডে
মেনন-ইনু ৫ দিনের রিমান্ডে

গত বছরের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কারান্তরীণ ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যা ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন