• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের জমি জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪
অ+
অ-
পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের জমি জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ ছাড়া তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা দুই কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ  ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে। এসব হিসাবে ১৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা রয়েছে।

আরও পড়ুন

প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও তিনজন রিমান্ডে
খালেদা জিয়ার জন্য প্রতীকী ক্ষতিপূরণ চাইলেন আইনজীবী
খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি : বিচারক

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, গাজী মো. মোজাম্মেল হক ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়েও অবৈধভাবে ব্রিজ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যানসহ নয়টি প্রতিষ্ঠানের মালিকানা অর্জন, বাড়ি দখল, রিমান্ডে নির্যাতন করে জমি লিখে নেওয়া, অবৈধভাবে নদী ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। এভাবে তিনি নিজ নামে, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও সন্তান গাজী বুশরা তাবাসসুমমের নামে ৬৭টি ব্যাংক হিসাবে ৪৯৭ কোটি ৫৬ লাখ টাকা জমা করেন। এর মধ্যে ৪৮৫ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন ও বর্তমানে ১৭ কোটি ২০ লাখ টাকা স্থিতি রয়েছে। অবৈধ আয় ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধপূর্বক বিদেশে পাচার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গাজী মো. মোজাম্মেল হকের নিজ নামে, স্ত্রী ও সন্তানদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। 

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ