• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক আইজিপি মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫
অ+
অ-
সাবেক আইজিপি মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আজ ট্রাইব্যুনালে কার্যতালিকায় প্রথমে ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে। সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ২৩ জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় ৮ জন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। আমি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদ করতে চাই, তার নেতৃত্বে জুলাই আগস্টের হত্যা সংগঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, এপিসি, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে তিনি আগে একটি জবানবন্দি দিয়েছেন। সেসব তথ্যের মধ্যে আমাদের আরও অনেক বিষয় তার কাছ থেকে জানা প্রয়োজন। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশনায় হয়েছিল, কারা ছিল সেখানে, কতটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে, কি ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল? পুলিশের প্রধান হিসেবে তার এ বিষয়গুলো জানার কথা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা একদিনের সময় আবেদন করেছি। পরে আগামী ২৩ ফেব্রুয়ারি একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

হাসিনার সহযোগী ৪৫ জনের তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কী বলতে চাইলেন পলক?
সাবেক আইজিপি-এনটিএমসি মহাপরিচালকসহ ১০ জন ট্রাইব্যুনালে

বিজ্ঞাপন

একই মামলায় দুই মাস সময় দিয়েছেন, ২৮ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। তদন্ত কার্য পরিচালনা করে রিপোর্ট দাখিলের কথা বলেছে ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এসব সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছে— সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

বিজ্ঞাপন

এছাড়া র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়। তারা হলেন— সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

এর আগে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।

এএসএস/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআদালতপুলিশআইজিপিমামলাহামলাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনছাত্র আন্দোলনঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ