• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ১৫:১৩
অ+
অ-
৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রায় ৮ বছর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

আরও পড়ুন

সাবেক এমপি রনজিৎ ও পরিবারের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
সাবেক এমপি হাবিবর রহমানের ৭ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ বলেন, আসামি রফিকুল কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এবার রাজধানীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জানা গেছে, সাত বছরের শিশু জারিয়া আক্তার ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টার দিকে বাথরুমে যায়। সাড়ে ৬টা পর্যন্তও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। তখন তাকে খুঁজে পায় না। বিকেল সোয়া ৪টার দিকে জারিয়ার বাবা জাকির হোসেনকে অপরিচিত নম্বর থেকে ফোনে জানানো হয়, জারিয়া কোথায় আছে সে জানে। পরে কল কেটে দেওয়া হয়।

আরও পড়ুন

বনশ্রীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

জারিয়ার পরিবার বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় রফিকুলের রুম থেকে জারিয়ার মরদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরে সে জানায়, তাকে ধর্ষণের পর হত্যা করেছে।

জারিয়ার বাবা জাকির হোসেন পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাধর্ষণআদালতঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত