• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

পদ্মা নদীর বালু লুট : আদালতের স্বপ্রণোদিত আদেশে তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৫, ১৬:৪৮
অ+
অ-
পদ্মা নদীর বালু লুট : আদালতের স্বপ্রণোদিত আদেশে তদন্তে পিবিআই

ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুটের ঘটনায় জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার একটি আদালত স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন। 

বিজ্ঞাপন

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সম্প্রতি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আমলযোগ্য ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার পরেও মামলা না করায় আদালত এই আদেশ দেন। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পুলিশ সুপারকে সংবাদে উল্লিখিত ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

https://www.dhakapost.com/law-courts/352344
৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন এর ঘটনায় আদালত পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকাকে সংবাদে উল্লিখিত ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার দোহারের পদ্মা নদীতে রাত গভীর হওয়ার সঙ্গেই শুরু হয় বালু লুটের মহোৎসব। প্রায় ৪ থেকে ৫টি কাটার দিয়ে চলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। এতে বিপাকে মেঘুলা, নারিশা ও মুকসুদপুর এলাকার বেড়িবাঁধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এসব কাটার দিয়ে বালু উত্তোলনের ফলে ভিটে বাড়ি হারিয়েছে পদ্মাপারের অন্তত দুইশত পরিবার।

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন