• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন

দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ১৫:০৪
অ+
অ-
দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা 

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার আসামি সিআইডির উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বর্তমানে কারাগারে আটক থাকা মোল‍্যা নজরুল ইসলাম ও ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর
সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের স্থাবর সম্পদ ক্রোক, শেয়ার ফ্রিজ
স্ত্রীসহ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

মোল্যা নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন। 

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪,০১,৮০৭/- টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে। আসামি মোল্যা নজরুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

অপরদিকে সুভাষ চন্দ্র সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা তানজির হাসিব সরকার। 

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, আসামি সুভাষ চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭,৯১,৯৯৭/- টাকা অর্জন ও ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশগমন রহিত করা একান্ত আবশ্যক।

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন