• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৬:০৫
অ+
অ-
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

এর আগে গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন

সুব্রত বাইনসহ চার জনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা
ইশরাকের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠান।

গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুকে পোস্ট এনসিপি নেতা সারজিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? 

এই পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হলো।

বিজ্ঞাপন

এমএইচডি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টসারজিস আলম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস