বিজ্ঞাপন

পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায় বহাল

অ+
অ-
পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায় বহাল

পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এর আগে গত ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করে ইসি।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

বিজ্ঞাপন

গত ৪ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে সারা দেশের অনেক জায়গাতে সীমানা নিয়ে বিক্ষোভ শুরু করে সংশ্লিষ্ট আসনের এলাকাবাসীরা।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী পাবনা-১ আসনে জায়গা পেয়েছে সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউপি।

আর সুজানগর উপজেলা এবং বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউপি ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে পাবনা-২ আসন করেছিল ইসি।

এমএইচডি/এসএসএইচ