• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

মঞ্জুরুল আহসানের বিষয় নিয়ে রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:০৫
অ+
অ-
মঞ্জুরুল আহসানের বিষয় নিয়ে রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

বিজ্ঞাপন

একইসঙ্গে ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন
‘অনিবার্য কারণে’ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত
কোনো রকম উসকানিতে পা দেব না : মির্জা আব্বাস
‘আপাতত সিদ্ধান্ত’ আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন!

বিজ্ঞাপন

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার ঢাকা পোস্টকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

এর আগে গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সি।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

বিজ্ঞাপন

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।।পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এমএইচডি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচনহাইকোর্টঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর : পানিসম্পদ মন্ত্রী

যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর : পানিসম্পদ মন্ত্রী