• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পশুপালন-পশুচিকিৎসা দুটি কোর্সই চলবে : হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
অ+
অ-
পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পশুপালন-পশুচিকিৎসা দুটি কোর্সই চলবে : হাইকোর্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন (অ্যানিমেল হাজব্যান্ড্রি) ও পশুচিকিৎসা (ভেটেরিনারি) কোর্স চলমান থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পশুপালন ও পশুচিকিৎসা উভয় কোর্সই সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী।

রায় পরবর্তী প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনে ২০১১ সাল থেকে পশুপালন ও পশুচিকিৎসা– এই দুই বিষয়ে আলাদা আলাদা ডিগ্রি প্রদান করা হতো। এই দুই বিষয়ের ডিগ্রিধারীদের মধ্যে দ্বন্দ্ব থাকায় ২০১১ সালে ইউজিসিতে একজন পশুচিকিৎসা বিষয়ের ডিগ্রিধারী সদস্য হিসেবে যোগদান করার পর তার প্রভাবে কমিশন ওই বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিগ্রির অনুমোদন বাতিল করে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার বাদল আরও জানান, পরবর্তীতে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ভর্তিচ্ছু ছাত্ররা রিট করেন এবং হাইকোর্ট ও আপিল বিভাগে তাদের পক্ষে রায় পাওয়ায় তখন থেকেই উভয় বিষয় চলমান থাকে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ডিগ্রি হোল্ডার একজন উপাচার্য (ভিসি) পদে যোগদান করে উভয় বিষয় বাতিল (অ্যাবোলিশ) করে নতুনভাবে দুই বিষয় এক করে ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালু করেন।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র, অভিভাবক, অ্যালামনাই ও পশুপালন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত আগের সিদ্ধান্ত বাতিল করে পশুপালন, পশুচিকিৎসা ও কম্বাইন্ড ডিগ্রি– তিনটি ডিগ্রিই চলমান রাখার আদেশ প্রদান করেন। এর ফলে চলমান সকল ছাত্রছাত্রী পশুপালন ও পশুচিকিৎসা উভয় কোর্সই সম্পন্ন করার সুযোগ পাবেন।

এমএইচডি/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতহাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

জামিন মেলেনি ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের

জামিন মেলেনি ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের