মাথার খুলি ও মানবদেহের হাড়সহ গ্রেপ্তার চার জন কারাগারে

ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার হওয়া সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
যাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে তারা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এনআর/এনএফ