• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোকানের মতো রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই
  1. লাইফস্টাইল

দোকানের মতো রেশমি জিলাপি তৈরি করুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ১১:৩৭
অ+
অ-

জিভে জল আনা যতগুলো খাবার আছে তার মধ্যে অন্যতম হলো জিলাপি। মিষ্টি খেতে যারা ভালোবাসেন, তাদের কাছে ভীষণ পছন্দের একটি খাবার হলো এটি। রোজায় ইফতারের তালিকায় জিলাপি না থাকলেই নয় যেন! এদিকে লকডাউনে বাইরে বের হওয়া সম্ভব নয় অনেকের ক্ষেত্রে। আবার বাইরে থেকে কেনা জিলাপি সব সময় স্বাস্থ্যকর না-ও হতে পারে। কারণ সেখানে বাসি তেল ব্যবহার করা হতে পারে। খোলা জায়গায় থাকার কারণে অনেক সময় ধুলোবালি পড়তে পারে জিলাপিতে। তাই ঘরেই তৈরি করে খান সুস্বাদু জিলাপি। সেজন্য খুব বেশি উপকরণ বা উপাদানের প্রয়োজন নেই। চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে দোকানের মতো রেশমি জিলাপি তৈরি করবেন-

বিজ্ঞাপন

Dhaka Post

তৈরি করতে যা লাগবে

১ কাপ ময়দা
২ টেবিল চামচ টক দই
৪-৬ টেবিল চামচ পানি
১ চা চামচ বেকিং পাউডার
সামান্য জর্দার রং।

সিরা তৈরির উপকরণ

বিজ্ঞাপন

২ কাপ চিনি
১ কাপ পানি
১টি এলাচ
সামান্য ঘি।

Dhaka Post

যেভাবে তৈরি করবেন

প্রথমে সিরা তৈরি করে নিতে হবে। সেজন্য একটি পরিষ্কার হাঁড়িতে পানি ও চিনি মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এবার তাতে এলাচ দিয়ে দিন। মেশান কয়েক ফোঁটা ঘি। সিরা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

বিজ্ঞাপন

Dhaka Post

জিলাপি তৈরির জন্য শুকনো ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। এবার তাতে দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিন। মিশ্রণে অল্প অল্প করে পানি মেশাতে থাকুন। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। এবার শক্ত কোনো প্যাকেটের কোণা কেটে কিংবা পানির বোতলের মুখ ছিদ্র করে তাতে ব্যাটার ভরে নিন।

Dhaka Post
 
কড়াইয়ে তেল গরম হতে দিন। খেয়াল রাখবেন যেন উত্তপ্ত গরম হয়ে না যায়। তাহলে জিলাপি তৈরির আগেই পুড়ে যাবে। এবার গরম তেলে জিলাপির প্যাঁচ দিয়ে ছাড়ুন। দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। জিলাপিগুলো হালকা গরম সিরায় ৩-৪ মিনিট ভিজিয়ে তুলে নিন। এবার পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু রেশমি জিলাপি।

এইচএন/এএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রেসিপিরমজানসেহরি ও ইফতারের রেসিপিসেহরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম