• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৫:২৯
অ+
অ-
ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ হলো অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া বা নিরবচ্ছিন্ন হওয়া। পরিভাষায় ইতিকাফ হলো, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত হয়ে এমন মসজিদে অবস্থান করা, যেখানে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।

বিজ্ঞাপন

মসজিদ আল্লাহর ঘর। মসজিদে ইতিকাফ করতে হয়। ইতিকাফের পুরোটা সময় আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগীতে কাটানো উচিত। 

মসজিদে ইতিকাফরত অবস্থায় যত সহজে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করা যায় অন্য কোনো সময় তার সুযোগ হয়। ভেবে দেখুন, একজন মানুষ ইতিকাফের সময় পার্থিব সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে ২৪ ঘণ্টা মসজিদে অবস্থান করছেন, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া করছেন। 

আরও পড়ুন
ইতিকাফের সময় নখ কাটা যাবে?
ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?
ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

বিজ্ঞাপন

এই মুহূর্তটির থেকে আর অন্য কোনো মুহূর্তেই আল্লাহর এতো কাছাকাছি থাকার সুযোগ হয় না। তাই ইতিকাফের পুরো সময়কে সুবর্ণ সুযোগ মনে করতে হবে এবং বেশি বেশি ইবাদতে মগ্ন থাকতে হবে। এই সুবর্ণ সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যাবে না।

ইতিকাফের সময় ইবাদতে পাশাপাশি একান্ত ব্যক্তিগত ও প্রয়োজনীয় কাজ করা যাবে। পরিবারের লোকজনের সঙ্গে প্রয়োজনীয় কথা বলা যাবে। ইন্টারনেট ব্যবহার করে ভিডিও অ্যাপের মাধ্যমে পরিবারের মানুষদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলা যাবে। এতে ইতিকাফ ভাঙবে না। তবে ইতিকাফের মূল উদ্দেশ্য ও পবিত্রতা রক্ষার খাতিরে এর ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা জরুরি।

একান্ত প্রয়োজনীয় কাজ ও মুহূর্ত ছাড়া ইতিকাফের বাইরে স্বাভাবিক সময়ের মতো মোবাইল ব্যবহার করা যাবে না। এতে ইতিকাফের মূল উদ্দেশ্য থেকে বিমুখ হয়ে যাবে এবং মোবাইলে রিলস ও অন্যান্য ভিডিও দেখার ফলে ইতিকাফও ভেঙে যেতে পারে। তাই এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতিকাফরোজারমজানরমজান পরামর্শবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

ইতিকাফের সময় নখ কাটা যাবে?

ইতিকাফের সময় নখ কাটা যাবে?

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি