গোল্ডেন টিউলিপে রমজানের রাজকীয় বুফে, ১টি কিনলে ৩টি ফ্রি অফার
পবিত্র রমজানে ভোজনরসিকদের জন্য ঐতিহ্যের স্বাদ ও আভিজাত্যের সমন্বয় নিয়ে এলো রাজধানীর বনানীর অভিজাত হোটেল ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক - ঢাকা’। গত রোববার হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট 'গোল্ডেন ডাইন'-এ এক বর্ণাঢ্য 'প্রেস প্রিভিউ ও ফুড টাস্টিং' অনুষ্ঠানের মাধ্যমে ‘রমজান ইফতার ও ডিনার বুফে’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের উপদেষ্টা মেজর মো. রকিবুল আলম (অব.), ডিরেক্টর অফ সেলস অ্যান্ড হোটেল অপারেশনস শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান শেফ শহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৭০ পদের রাজকীয় স্বাদ
রমজানের পবিত্রতা ও উৎসবের আমেজকে রাঙিয়ে দিতে হোটেলের দক্ষ শেফ টিম তৈরি করেছেন ৭০টিরও বেশি পদের এক বিশাল সমাহার। ইফতারের শুরুতে থাকছে আজওয়া ও মারিয়ম খেজুর এবং তাজা মৌসুমি ফল। পানীয়র তালিকায় রয়েছে ইউসুফ গুল লেমন ও তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট এবং নোনতা ও মিষ্টি লাচ্ছি।
মূল আয়োজনে দেশি ঐতিহ্যের বেগুনি, পিঁয়াজু ও আলুর চপের পাশাপাশি থাকছে শামি কাবাব, জিল কাবাব, ফিশ অমৃতসারি এবং ক্রিসপি ফ্রাইড উইংস। স্যুপ প্রেমিদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খাঁটি মশলায় ধীর আঁচে রান্না করা মাটন ও বিফ হালিম। এছাড়া মিষ্টির আয়োজনে মধ্যপ্রাচ্যের ওম আলি, কুনাফা ও বাসবোসার পাশাপাশি থাকছে দেশীয় ফিরনি, শাহী টুকরা ও আন্তর্জাতিক স্বাদের পান্না কোটা।
ব্যাংক অফার ও অবিশ্বাস্য ছাড়
এই রাজকীয় বুফে উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ৪০০০+ টাকায়। তবে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে থাকছে বিশেষ ব্যাংক অফার:
সাউথ ইস্ট ব্যাংক (সিগনেচার কার্ড) : ১টি কিনলে ৩টি ফ্রি।
ব্র্যাক ব্যাংক : ১টি কিনলে ২টি ফ্রি।
নির্বাচিত ব্যাংক : ১টি কিনলে ১টি ফ্রি অফার।
পুরস্কার ও প্যাকেজ
প্রতিদিনের বুফে গেস্টদের জন্য থাকছে বিশেষ র্যাফেল ড্র। ভাগ্যবান বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে কাপল রিটার্ন এয়ার টিকিট এবং ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ এর এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার।
এছাড়া ঘরে বসে হোটেলের স্বাদ নিতে সিলভার, গোল্ড ও প্লাটিনাম ইফতার বক্সের ব্যবস্থা রয়েছে। নিরিবিলিতে সময় কাটাতে আগ্রহীদের জন্য ৯,০০০ থেকে ১৫,০০০ টাকার বিশেষ রুম প্যাকেজ এবং ৫০ জনের বেশি কর্পোরেট আয়োজনের জন্য ভেন্যু চার্জ সম্পূর্ণ ফ্রি ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ।
